News Flash

  • Home
  • দেশ
  • আচমকাই আবহাওয়ার পরিবর্তন দিল্লিতে, স্বস্তির বৃষ্টিতে ভিজল জাতীয় রাজধানী
Image

আচমকাই আবহাওয়ার পরিবর্তন দিল্লিতে, স্বস্তির বৃষ্টিতে ভিজল জাতীয় রাজধানী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): আচমকাই আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। শুক্রবার সকালে বৃষ্টির মধ্যেই ঘুম ভেঙেছে দিল্লিবাসীর, একইসঙ্গে বইতে থাকে দমকা হাওয়াও। সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় জাতির রাজধানীর আকাশ। স্বস্তির বৃষ্টিপাত হয়েছে দিল্লি-এনসিআর অঞ্চলে। তবে বৃষ্টি দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। যাইহোক বৃষ্টির ফলে দিল্লির কিছু অংশে জল জমে যায়, শ্লথ গতিতে চলাচল করে যানবাহন।

শুক্রবার মেঘলা আকাশ ও বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। দিল্লি-এনসিআর অঞ্চলের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের গাজিয়াবাদ, হরিয়ানার গুরুগ্রামেও বৃষ্টি হয়েছে এদিন সকালে। বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে থাকে। আচমকাই আবহাওয়ার এই পরিবর্তনে স্বস্তি পেলেন দিল্লিবাসী।

Releated Posts

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top