News Flash

  • Home
  • খেলা
  • বীরেন্দ্রকে সাত গোলে হারিয়েপয়েন্ট তালিকার শীর্ষে ফরোয়ার্ড
Image

বীরেন্দ্রকে সাত গোলে হারিয়েপয়েন্ট তালিকার শীর্ষে ফরোয়ার্ড

ফরোয়ার্ড ক্লাব: ৭
বীরেন্দ্র ক্লাব: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। জয়ে ফিরলো ফরোয়ার্ড ক্লাব । তাও সাত গোলের বিশাল ব্যবধানে ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে। এই জয়ের সুবাদে ৩ পয়েন্ট প্রাপ্তির সৌজন্যে ফরোয়ার্ড ক্লাব এই মুহূর্তে সরাসরি লীগ তালিকার শীর্ষে। সম সংখ্যক ম্যাচ খেলে রামকৃষ্ণ ক্লাবের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানের নিরিখে ফরওয়ার্ড শীর্ষে চলে এসেছে। চলতি টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলে রেকর্ড সংখ্যক গোলের ব্যবধানে বৃহস্পতিবার জিতেছে ফরওয়ার্ড ক্লাব। ‌ প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। প্রথমার্ধের দুটি গোল-ই ইয়ামি লংভা-র পা থেকেই। খেলার ২৩ ও ২৯ মিনিটের মাথায়। দ্বিতীয়ার্ধে বীরেন্দ্র ক্লাবের ছেলেরা আরও কিছুটা ছন্নছাড়া খেললে সুযোগের সদ্ব্যবহার করে নেয় ফরোয়ার্ড ক্লাবের আক্রমণ ভাগের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জাবেদ আলমের গোল। ব্যবধান বেড়ে ৩-০ হয়। ফরওয়ার্ড ক্লাব এক সময় প্রাধান্য বিস্তার করে নিলেও গোল ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্যে গোলমুখী আক্রমণ থেকে সরে আসেনি। খেলার ৫৭ ও ৬১ মিনিটের মাথায় বসন্ত সিং ও নিংগুমবাম পরপর দুটি গোল করলে ব্যবধান বেড়ে ৫-০ হয়। শেষ দিকে রোনাল্ডো সিং ৭১ মিনিটে এবং বয়ার জমাতিয়া ৭৮ মিনিটে পর পর আরও দুটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৭-০ হয়। পক্ষান্তরে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে বীরেন্দ্র ক্লাব এখন অবনমনের দোরগোড়ায় দাঁড়িয়ে। একপ্রকার একতরফা খেলায় সাত গোলে ফরওয়ার্ড ক্লাব জয় পেলেও কার্যত মাঠে রেফারিকে ম্যাচ চালাতে আজ তেমন বেগ পেতে হয়নি। অতিমাত্রায় অসদাচরণের লক্ষণও দেখা মিলেনি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়, অভিজিৎ দাস, অসীম বৈদ্য ও অরিন্দম মজুমদার। দিনের খেলা: এগিয়ে চলো সংঘ বনাম জুয়েলস অ্যাসোসিয়েশন, বিকেল তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top