News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন হাপানিয়া হাসপাতাল সংলগ্ন ঔষধ ব্যবসায়ীরা
Image

মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন হাপানিয়া হাসপাতাল সংলগ্ন ঔষধ ব্যবসায়ীরা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল অভ্যন্তরে বেআইনিভাবে জেনেরিক মেডিসিন কাউন্টার গড়ে তোলা হয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন ওই এলাকার ঔষধ ব্যবসায়ীরা। এ ব্যাপারে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঔষধ ব্যবসায়ীরা দাবি জানিয়েছিলেন। কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্লেখ্য, টিএমসিতে অবৈধভাবে ফার্মেসি খোলা হয়েছে বলে অভিযোগ স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের। তা বন্ধ করার দাবি জানিয়ে ওষুধ ব্যবসায়ীরা ১১ সেপ্টেম্বর টি এম সির সামনে বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন দেন।অভিযোগ এখনও হাসপাতাল কর্তৃপক্ষ কোন সাড়া দেয়নি। বুধবার ত্রিপুরা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস এসোসিয়েশনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন হাপানিয়ার ওষুধ ব্যবসায়ী ও সংগঠনের নেতৃত্ব। তারা জানান আগামীদিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি অবগত করবেন। সংগঠনের সহকারী সম্পাদক সত্যব্রত দেবনাথ অভিযোগ করেন জন বিদ্বেষী মূলক কাজ  চালিয়ে যাচ্ছেন টি এম সি কর্তৃপক্ষ। তা কাম্য নয়। সংগঠনের তরফে এর নিন্দা জানান তারা। উদ্ভূত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া ছাড়া তাদের কাছে বিকল্প পথ নেই বলেও স্পষ্টভাবে জানিয়েছেন।

Releated Posts

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top