News Flash

  • Home
  • দেশ
  • গাছ কেটে ফেলার অভিযোগ, খতিয়ে দেখতে বালিগঞ্জে রাজ্যপাল
Image

গাছ কেটে ফেলার অভিযোগ, খতিয়ে দেখতে বালিগঞ্জে রাজ্যপাল

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্যের বিভিন্ন বিষয়ে সি ভি আনন্দ বোসকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে। তা নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। রাজভবন-নবান্নের মধ্যে জটিলতাও তৈরি হয়েছে।

এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবার সকালবেলা বালিগঞ্জের ১২ নম্বর রোনাল্ড রোডে গাছ কাটার অভিযোগ পেয়ে একেবারে সরজমিনে তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন বোস। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। জানা গিয়েছে, ওই এলাকার দীর্ঘদিনের একটি পুরনো গাছ কেটে ফেলা হয়েছে। সম্ভবত, প্রমোটিং হচ্ছে সেখানে। অনুমান করা হচ্ছে সেই কারণেই গাছ কাটা হয়েছে।

এবার শিক্ষাদফতর ছাড়াও পরিবেশ নিরে রাজ্যপালকে মাথা ঘামাতে দেখা গেল। গাছ কেটে ফেলার প্রতিবাদ করতে দেখা গেল তাঁকে। শুধু তাই নয়, পিপুল গাছের স্মরণে রাজভবনে একশোটি পিপুল চারা রোপণ করবেন রাজ্যপাল বোস। উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের বিরোধ চলছে। এই পরিস্থিতিতেএই ঘটনা আবার নতুন করে বিতর্ক তৈরি করবে কি না তা ভবিষ্যত বলবে। কারণ বেআইনি ভাবে গাছকাটা, প্রোমোটিং এই সবই পৌরসভার তত্ত্বাবধানে থাকে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top