News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার কোনো ধরণের আপোষ করবে নাঃ মুখ্যমন্ত্রী
Image

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার কোনো ধরণের আপোষ করবে নাঃ মুখ্যমন্ত্রী

আগরতলা , ১১ সেপ্টেম্বর : শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার কোনো ধরণের আপোষ করবে না। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক টিচিং লার্নিং মেটেরিয়ালস (টিএলএম) প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে একথা বললেন  মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। সাথে তিনি যোগ করেন, রাজ্যের শিক্ষার্থীদের মধ্যে গুণগত শিক্ষা প্রদানে রাজ্য সরকার দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

এদিন  অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী রাজ্যের আটটি জেলার টিএলএম সামগ্রীর প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেছেন এবং শিক্ষক-শিক্ষিকাদের সাথে মত বিনিময় করেছেন। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নীতি ও কর্মসূচি তৈরী করা এবং প্রকৃত অর্থে তার বাস্তবায়ন নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানান মুখ্যমন্ত্রী।

তাঁর কথায়,  ২০২১ সালের ৫ জুলাই দেশব্যাপী নিপুন মিশন চালু করা হয়েছে। রাজ্যে ২০২২ সালের ১৮ নভেম্বর ‘নিপুন’ ত্রিপুরা চালু করা হয়েছে। নিপুন ত্রিপুরার সাফল্য নির্ভর করছে আমাদের শিক্ষকদের উপর। শিক্ষকরাই হচ্ছেন এই মিশনের মূল চালিকাশক্তি। বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়েও শিক্ষকরা শ্রেণীকক্ষে ‘নিপুন ত্রিপুরা থেকে বিভিন্ন শিক্ষণ ও শেখার সামগ্রী (টিএলএম) ব্যবহার করে উদ্ভাবনী ভাবনায় শিক্ষাদান করতে সক্ষম হচ্ছেন।

 এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিয়ে সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ন করছে। বিভিন্ন বোর্ডের ছাত্রছাত্রীদের মধ্যে গুণগত শিক্ষার তারতম্য মেটাতে ২০১৯-২০ সালে এনসিইআরটি পাঠক্রম চালু করা হয়েছে। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করার জন্য বন্দেভারত নামে একটি শিক্ষামূলক চ্যানেল চালু করা হয়েছে।

তিনি আরও বলেন , রাজ্যের ৯ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির জন্য রাজ্য সরকার ২০২০ সালে ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এগজামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এগজামিনেশন চালু করেছে। ককবরক, মণিপুরী, চাকমা, হালাম, মগ ইত্যাদি ৮টি জনজাতি ভাষায় পাঠ্যবই ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করা হচ্ছে। কলেজস্তর পর্যন্ত পড়াশুনার ক্ষেত্রে ছাত্রীদের টিউশন ফি মুকুব করা হয়েছে। এছাড়াও নবম শ্রেণীতে পাঠরত প্রায় ১ লক্ষ ছাত্রীকে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top