News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দিতে সমাপ্ত ‘সুরক্ষিত শৈশব সোনালী অসম’-এর ৯০ দিন ব্যাপী সচেতনতা অভিযান
Image

হাইলাকান্দিতে সমাপ্ত ‘সুরক্ষিত শৈশব সোনালী অসম’-এর ৯০ দিন ব্যাপী সচেতনতা অভিযান

হাইলাকান্দি (অসম), ১১ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় তিন মাস ব্যাপী ‘সুরক্ষিত শৈশব সোনালী অসম’-এর ৯০ দিনের সচেতনতা অভিযান কর্মসূচি আজ সোমবার শেষ হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ভাষণ দিতে গিয়ে সমাজকল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি কিমচিন লঙ্গাম জেলাকে বাল্যবিবাহ মুক্ত, শিশু নির্যাতন ও শিশু পাচার মুক্ত জেলা হিসাবে গঠন করতে জেলাবাসীর প্রতি আবেদন জানান।

তিনি বলেন, ৯০ দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছিল গত ১২ জুন। এর পর থেকে প্রশাসনের উদ্যোগে বাল পঞ্চায়েত, শুভাযাত্রা, ওরিয়েন্টেশন কর্মসূচি, প্রচারপত্র বিলি ইত্যাদি বিভিন্ন অভিযান চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে। এতে জানিয়ে দেওয়া হয়েছে, ১৮ বছরের নীচে মেয়ে এবং ২১ বছরের নীচে ছেলের বিবাহ করা আইনত অপরাধ। ১৪ বছরের নীচে কোনও শিশুকে কোনও প্রতিষ্ঠানে কাজে নিয়োজিত করাও বেআইনি। শিশু পাচার এবং পাচারের সঙ্গে জড়িত ঘটনা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী বেআইনি। শিশু নির্যাতন এবং শিশুর ওপর যৌন নির্যাতনও বেআইনি। এ ধরনের বেআইনি কাজকর্ম দেখা গেলে প্রশাসনের চাইল্ড লাইন নম্বর ১০৯৮ অথবা ডিসি অফিসের হেল্পলাইন নম্বর ১০৭৭ এ যোগাযোগ করতে জনসচেতনতা মূলক অভিযানে জেলায় ব্যাপক সচেতনতা গড়ে তোলা হয়।

সোমবারের সমাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডিস্ট্রিক্ট সার্ভিসেস অথরিটির সচিব বিদ্যাব্রত আচার্য, জেলা সমাজ কল্যাণ আধিকারিক কবীন্দ্র ওয়ারিশা, জেলা শিশু আধিকারিক সৈয়দ জালাল উদ্দিন, উদিচি সংগঠনের সচিব কবীর আহমদ চৌধুরী এবং শিশু সুরক্ষা কমিটির সদস্য অনিন্দ্য কুমার নাথ বক্তব্য পেশ করেছেন।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top