News Flash

  • Home
  • দেশ
  • ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর
Image

ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি. স.) : ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেন তিনি।

ধূপগুড়ি উপনির্বাচনের ফল প্রকাশের রেশ মিটতে না মিটতে রাজ্যের তরফে এই ঘোষণা নিঃসন্দেহে ধূপগুড়িতে তৃণমূলের গ্রহণযোগ্যতা বাড়বে। কারণ, অনেকদিন ধরেই এলাকার মানুষজন ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করার দাবি করছিলেন।

মুখ্যমন্ত্রী জানান, ধূপগুড়ি ও বানারহাটের কিছু অংশ নিয়ে তৈরি হচ্ছে ধূপগুড়ি মহকুমা। সেটা নিয়ে যা প্রক্রিয়া সেটা চলছে। বিদেশ থেকে ফিরে এই বিষয়ে বাকি যা করার, তা তিনি করবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

সদ্যসমাপ্ত ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি কথা দিলে তা রাখি, আমি কথা রাখার ছেলে। আমি দাবি শুনে বলতে পারতাম, আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, ধুপগুড়ি মহকুমা হবে।’ সেক্ষেত্রে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই ধুপগুড়িকে মহকুমা হিসাবে ঘোষণা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এছাড়া ধূপগুড়ি হাসপাতাল, বিরুপাক খাল সংস্কার-সহ একাধিক প্রতিশ্রুতি দেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top