News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইউপিএসসি-র পরীক্ষায় উত্তীর্ণ রাজ্যের ৩ জন পরীক্ষার্থীর হাতে অর্থ তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Image

ইউপিএসসি-র পরীক্ষায় উত্তীর্ণ রাজ্যের ৩ জন পরীক্ষার্থীর হাতে অর্থ তুলে দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষায় রাজ্যের তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে রাজ্য সরকার লক্ষ্য-চিফ মিনিষ্টার স্পেশাল স্কলারশিপ চালু করেছে। আজ সরকারি বাসভবনে ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজ্যের ৩ জন পরীক্ষার্থীকে  লক্ষ্য-চিফ মিনিষ্টার স্পেশাল স্কলারশিপ প্রদান করা হয়েছে। এদিন স্কলারশিপ প্রাপক প্রত্যেকের হাতেই ৫ লক্ষ টাকার মঞ্জুরীপত্র তুলে দিয়েছেন।

 এদিন মুখয়মন্ত্রী বলেন, যেসব পরীক্ষার্থী ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষায় প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেইন পরীক্ষায় বসার অনুমতি পাবে এবং মেইন থেকে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় বসার অনুমতি পাবে তারাই এই প্রকল্পের সুবিধা পাবে। এক্ষেত্রে প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের এককালীন ৫ লক্ষ টাকা ও দ্বিতীয় পর্যায়ে মেইন পরীক্ষার জন্য এককালিন ২০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে। অর্থাৎ দু’টি স্তরে উত্তীর্ণদের মোট ৫ লক্ষ ২০ হাজার টাকা করে বৃত্তি প্রদানের সংস্থান এই প্রকল্পে রয়েছে।

তিনি এদিন আরও জানিয়েছেন , রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই প্রকল্পটি বাস্তবায়িত করছে। এই প্রকল্পে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীদের অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রত্যেকের বাৎসরিক পারিবারিক আয় ১০ লক্ষ টাকার বেশী হতে পারবে না। 

আজ যাদের লক্ষ্য-চিফ মিনিষ্টার স্পেশাল স্কলারশিপ প্রদান করা হয়েছে তারা হলেন-দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের জয় দেবনাথ, আগরতলার অভয়নগরের জ্যোতিমান চাকমা ও আগরতলার কৃষ্ণনগরের ভিক্টর দেববর্মা।

উল্লেখ্য, এখন পর্যন্ত এই প্রকল্পে রাজ্যের ৪ জন পরীক্ষার্থী স্কলারশিপ পেয়েছেন। এরমধ্যে ২০২০-২১ অর্থবর্ষে পেয়েছেন ১ জন এবং চলতি অর্থবর্ষে পেয়েছেন ৩ জন। 

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top