News Flash

  • Home
  • দেশ
  • দেশের উন্নয়নে পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্তের অবদান অবিস্মরণীয় : ধামি
Image

দেশের উন্নয়নে পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্তের অবদান অবিস্মরণীয় : ধামি

দেহরাদূন, ১০ সেপ্টেম্বর (হি.স) : ভারতরত্ন পন্ডিত গোবিন্দ বল্লভ পন্তকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে বল্লভ পন্ত-এর অবদান সর্বদা স্মরণযোগ্য।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্তের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ভারতরত্ন প্রয়াত ড. পন্ত ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিক, সমাজসেবক এবং দক্ষ প্রশাসক বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পন্ডিত পন্ত দেশকে একটি নতুন দিকনির্দেশ করবার জন্য কাজ করেছিলেন।

মুখ্যমন্ত্রী বলেন, কুলি, জবরদস্তি শ্রম ও জমিদারি প্রথা বিলুপ্তির জন্য কঠোর সংগ্রাম করে সমাজের কুফল দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পন্ত। তিনি উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিন্দিকে সরকারী ভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। আধুনিক ভারত গড়তেও তাঁর অবদান অনস্বীকার্য। পন্ডিত গোবিন্দ বল্লভ পন্ত-এর সংগ্রামী ও অনুপ্রেরণামূলক নেতৃত্ব দেশবাসীর জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মন্তব্য করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top