News Flash

  • Home
  • দিনের খবর
  • সিমলার থিওগে দুর্ঘটনাগ্রস্ত এইচআরটিসি বাস, আহত ১৪ জন
Image

সিমলার থিওগে দুর্ঘটনাগ্রস্ত এইচআরটিসি বাস, আহত ১৪ জন

সিমলা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : সিমলা জেলার থিওগে হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (এইচআরটিসি) একটি বাস উল্টে যায়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় লেলু সেতুর কাছে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন।

পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহত ১৪ জনকে চিকিৎসার জন্য সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাজধানী সিমলা থেকে থ্রোচ যাওয়ার সময় লেলু সেতুর কাছে একটি মোড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এই সময় বাসের মধ্যেই যাত্রীরা এদিক-ওদিক ছিটকে যায়। ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লোকজনের সহায়তায় বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে।

ডিএসপি সিদ্ধার্থ শর্মা জানিয়েছেন, দুর্ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Releated Posts

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top