News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতির মধ্যে একটা পরম্পরাগত ঐতিহ্য রয়েছে : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতির মধ্যে একটা পরম্পরাগত ঐতিহ্য রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ সেপ্টেম্বর: প্রাচীনকাল থেকেই ভারতের কৃষ্টি ও সংস্কৃতির সাথে আধ্যাত্মিকতার যোগসূত্র রয়েছে।আধ্যাত্মিকতার সংস্পর্শেই সুন্দর ও সুস্থ চেতনার বিকাশ ঘটে। এই পথই মানব সমাজের মঙ্গলের পথ। আজ বিশালগড় মহকুমার গোকুলনগরের উত্তমভক্ত চৌমুহনীতে গুরু গোরক্ষনাথ আশ্রমেদক্ষিণেশ্বর কালীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। 

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ঈশ্বর প্রতিটি মানুষের মধ্যেই বিরাজমান। মানবসেবার মধ্যদিয়েই ঈশ্বরকে পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আধ্যাত্মিকতায় বিশ্বাসী। তিনি দেশের প্রতিটি মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। 

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতির মধ্যে একটা পরম্পরাগত ঐতিহ্য রয়েছে। জন্মাষ্টমী হিন্দুদের কাছে একটা উল্লেখযোগ্য দিন। আমাদের রাজ্যেও আজ পূজা, অচর্না ও যজ্ঞের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে।

 অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান একটি মহৎ দান। মানবসেবায় রক্তদানের বিকল্প নেই। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রক্তদাতাদের সাথে মতবিনিময় করেন ও তাদের উৎসাহিত করেন। মুখ্যমন্ত্রী এদিন গুরু গোরক্ষনাথ আশ্রমে পুজো দিয়েছেন এবং রাজ্যবাসীর মঙ্গলকামনায় পূণ্য যজ্ঞে অংশ নিয়েছেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব, সমাজসেবী রাজীব ভট্টাচার্য, টিআইডিসি’র চেয়ারম্যান নবাদল বণিক, টিআরটিসি’র চেয়ারম্যান অভিজিৎ দেব, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশ্রমের সভাপতি মোহন্ত যোগী রথোস নাথ।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top