News Flash

  • Home
  • বিদেশ
  • ইতিহাসের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ মাইকেল জর্ডান
Image

ইতিহাসের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ মাইকেল জর্ডান

জার্মানি, ৬ সেপ্টেম্বর(হি.স.): ধনীদের শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো, না লিওনেল মেসি—এ নিয়ে মনের মধ্যে দ্বিধা চলতে পারে। কিন্তু জার্মানির তথ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান ‘স্ট্যাটিস্টার হিসাবে মেসি

কিংবা রোনালদোর মধ্যে কেউ-ই ইতিহাসের সবচেয়ে ধনী অ্যাথলেট নন। এই ‘সিংহাসন’ বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের।

যুক্তরাষ্ট্রের এই এনবিএ তারকার মোট সম্পদের পরিমাণ ৩৩০ কোটি ডলার। কিছুদিন আগে বাস্কেটবল ফ্র্যাঞ্চাইজি দল শার্লট হরনেটসে নিজের শেয়ার বিক্রি করে দেওয়ার পর স্ট্যাটিস্টার এই তালিকায় শীর্ষে উঠে এসেছেন জর্ডান। এ ছাড়া নিজের নামে নাইকির ‘এয়ার জর্ডান’ স্নিকার্স বিক্রি থেকেও প্রচুর উপার্জন ছাড়াও বিভিন্ন পণ্যের দূতিয়ালিও করেন ৬০ বছর বয়সী জর্ডান।

সর্বোচ্চ ৮২ বার পিজিএ ট্যুরজয়ী যুক্তরাষ্ট্রের গলফার টাইগার উডস ২৫০ কোটি ডলার নিয়ে তালিকার দুইয়ে। ১৭০ কোটি ডলার নিয়ে পরের স্থানটি দখল করেছেন গলফার আরনল্ড পালমার। এরপর আছেন আর এক গলফার জ্যাক নিকলাস। যার সম্পদের পরিমাণ ১৬৩ কোটি ডলার। এই সব গলফারের চোখ ধাঁধানো সম্পদের পেছনে শুধু প্রাইজমানি আছে, তা নয়, তাঁরা বিলাসবহুল বিভিন্ন পণ্যের দূতিয়ালি করেও বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন।

এই চারজনের পর পঞ্চম স্থানটি পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার সম্পদের পরিমাণ ১৫৮ কোটি ডলার। রোনালদোর ঠিক কাছাকাছি অবস্থানে বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস, যাঁর সম্পদ ১৫৩ কোটি ডলার। ৭ নম্বরে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্ব চ্যাম্পিয়ন মেসির সম্পদ ১৪৮ কোটি ডলার।

Releated Posts

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে বড় হামলার আশঙ্কা, আন্তর্জাতিক হস্তক্ষেপের লক্ষ্য পাকিস্তানের

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): পাকিস্তান আবারও জম্মু ও কাশ্মীরকে লক্ষ্য করে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে এবং এর মাধ্যমে…

ByByTaniya Chakraborty May 1, 2026

চুক্তিতে ব্যয় বাড়তি রুখতে নতুন পদক্ষেপ, স্থিরমূল্য ব্যবস্থায় জোর ট্রাম্পের

ওয়াশিংটন, ১ মে(আইএএনএস): ফেডারেল চুক্তিতে অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একটি এক্সিকিউটিভ…

ByByTaniya Chakraborty May 1, 2026

ভারত-ইতালি প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনা অনুসন্ধান

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ভারত ও ইতালি প্রতিরক্ষা ক্ষেত্রে শিল্প সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা খতিয়ে দেখল দুই…

ByByNews Desk Apr 30, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে বড়সড় নাশকতার ছক? ‘লং-গেম’ খেলছে আইএসআই, দাবি গোয়েন্দাদের

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top