News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া ক্রিকেটের দল বদলে দুই দিনে ২৫ জনের স্বাক্ষর
Image

ঘরোয়া ক্রিকেটের দল বদলে দুই দিনে ২৫ জনের স্বাক্ষর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর।। দল বদলে আজও শামিল হয়েছেন দশজন। যদিও মঙ্গলবার প্রথম দিনে ১৫ জন ক্রিকেটার দলবদলে স্বাক্ষর করেছিলেন। তবে আজ দশ জনের মধ্যে তিনজন কিন্তু স্রেফ টোকেন তুলে নিয়েছেন। কোন্ দলের হয়ে খেলবে বলে মন স্থির করে স্বাক্ষর করেন নি। অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার হেমন্ত বিগনেস গতবছর পোলস্টারের হয়ে খেলেছিল। হেমন্তর মতো আগরতলার আকাশ রায়ও গত বছর পোলস্টারের হয়ে খেলে এবার টোকেন তুলেছে। কিন্তু কোন্ দলের হয়ে খেলবে বলে স্বাক্ষর করেনি। এছাড়া, অভ্রজিত দাস স্ফুলিঙ্গ থেকে বিসিসিতে, জয়ন্ত ভট্টাচার্য ব্লাডমাউথ থেকে পোলস্টারে, অভিজিৎ সরকার স্ফুলিঙ্গ থেকে ইউনাইটেড ফ্রেন্ডস এ, অর্চিষমান ভট্টাচার্য বিসিসি থেকে জেসিসি-তে, শ্রীদাম পাল স্ফুলিঙ্গ থেকে সংহতিতে, শংকর পাল জেসিসি থেকে কসমোপলিটনে, সহেল দেববর্মা ইউনাইটেড ফ্রেন্ডস থেকে চলমান সংঘের হয়ে খেলার জন্য স্বাক্ষর করেছেন। সৌরভ সাহা গতবার হার্ভের হয়ে খেলেছিলেন। এবার টোকেন তুলেছেন কিন্তু জমা করেননি। উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটের দল বদলে এ পর্যন্ত দুই দিনে ২৫ জনের অংশগ্রহণ নজরে পড়েছে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top