News Flash

  • Home
  • দিনের খবর
  • ক্ষীরাইয়ে রেললাইনের পাশ থেকে উদ্ধার হাবরার স্বাগতর মরদেহ
Image

ক্ষীরাইয়ে রেললাইনের পাশ থেকে উদ্ধার হাবরার স্বাগতর মরদেহ

উত্তর ২৪ পরগনা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। কসবার স্কুলে ছাত্রের মৃত্যুর কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। এরই মধ্যে এবার সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে।

উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার উত্তর হাবরা এলাকার বাসিন্দা স্বাগত বণিকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হল পূর্ব মেদিনীপুরের ক্ষীরাইয়ে রেললাইনের পাশ থেকে। আর তার পর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। মঙ্গলবার রাতে মৃতদেহ ছাত্রের বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনেরা।

পরিবার সূত্রের খবর, হাবরা থেকে শিয়ালদার কলেজে প্রোজেক্ট আনতে যাওয়ার পর আর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয় স্বাগতর। অবশেষে পুলিশ খবর দেয় পূর্ব মেদিনীপুরের ক্ষীরাইয়ে রেল লাইনের পাশ থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে তাঁর। এই পরিস্থিতিতে পরিবারের লোকেরা মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

স্বাগতর মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। বাড়ি থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে তাঁর মৃতদেহ উদ্ধার ঘিরে পরিবার ও প্রতিবেশীরা তুলছেন একাধিক প্রশ্ন । স্বাগতর দিদি বলেন, শিয়ালদহ যাবে বলে বেরিয়ে পাঁশকুড়া কী করে পৌঁছে গেল! আমাদের কোনও আত্মীয় ওখানে থাকেন না। যদি আত্মহত্যার উদ্দেশ্য থাকত ভাইয়ের, তা হলে তো হাবড়া থেকে শিয়ালদহ যাওয়ার পথেই করতে পারত। পাঁশকুড়ায় তাঁকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমি চাই না আর কোনও ভাই এ ভাবে হারিয়ে যাক। প্রশাসন দয়া করে সত্যিটা বার করুক।’’

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top