News Flash

  • Home
  • দেশ
  • হিটলারের সঙ্গে উদয়নিধি স্ট্যালিনের তুলনা বিজেপির
Image

হিটলারের সঙ্গে উদয়নিধি স্ট্যালিনের তুলনা বিজেপির

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স) : সনাতন ধর্ম নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলের বিতর্কিত বক্তব্যের জেরে বিজেপি তাঁকে নাৎসির অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছে। বিজেপি বলেছে, উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য ‘সম্পূর্ণ ঘৃণামূলক বক্তব্য’।

বিজেপির অভিযোগ, তাঁর বক্তব্য দেশের ৮০ শতাংশ সনাতন ধর্মাবলম্বীদের ‘গণহত্যা’র কারণ হয়ে উঠবে। বিজেপি বলেছে, হিটলারের মতো, স্ট্যালিনের ছেলেও বলেছিলেন, সনাতন ধর্মকে বিলুপ্ত করা উচিত। আমরা জানি কীভাবে নাৎসি বিদ্বেষ গণহত্যায় পরিণত হয়েছিল। যেখানে প্রায় ৬ মিলিয়ন ইউরোপীয় ইহুদি এবং কমপক্ষে ৫ মিলিয়ন অন্যান্য সোভিয়েত যুদ্ধবন্দী এবং অন্যান্যরা নিহত হয়েছিল।

উদয়নিধি স্ট্যালিন অবশ্য বিজেপিকে নিশানা করে বলেন, তাঁর বক্তব্যকে বিকৃত করে তুলেছে এবং তাঁর সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগও তোলেন তিনি। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে দায়ের করা যেকোনও মামলার মুখোমুখী হতেও তিনি প্রস্তুত বলে সাংবাদিকদের জানান এম কে স্ট্যালিন পুত্র। তিনি আরও বলেন, বিজেপি ইন্ডিয়া জোটকে ভয় পায় এবং এই ইস্যুতে ইস্কানি দেওয়ার জন্যই বিজেপি তাঁর সম্পর্কে এসব কথা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন উদয়নিধি স্ট্যালিন। তিনি বলেন, ডিমকে-র নীতি এক বংশ, এক ঈশ্বর। তিনি শুধু মাত্র সনাতন ধর্মের সমালোচনা করেছেন, তাঁর মন্তব্যকে বিকৃত করে তুলেছে বিজেপি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top