News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজভবনকে পরোক্ষে ভাতে মারার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Image

রাজভবনকে পরোক্ষে ভাতে মারার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : “কোনও বিশ্ববিদ্যালয় যদি রাজ্যপালের কথা শুনে চলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব’’— এই বলে মঙ্গলবার প্রকাশ্যেই রাজ্যপাল সি ভি আনন্দ বসুকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে বলেন, “টাকা দেব আমরা, পলিসি করব আমরা আর আপনি খবরদারি করবেন!

শিক্ষক দিবসে রাজ্যে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ফের মাথাচাড়া দিয়ে উঠল রাজ্য-রাজভবন সংঘাত। আজকের দিনে কলেজ-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ইস্যুকে সামনে এনে আচার্য তথা রাজ্যপালের প্রতি একাধিক বার্তা দিতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে।

শুধু তাই নয়, একাধিক বিষয়ে রাজভবনের ‘অতি-সক্রিয়তা’র অভিযোগ তুলে আর্থিক বিষয়টি নিয়েও কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ”এই যে মাঝেমধ্যে কেরল থেকে অতিথি এনে রাজভবনে চা খাওয়ান, সেই টাকাও আমরা দিই।”

মঙ্গলবার শিক্ষক দিবসে ‘শিক্ষারত্ন’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ প্রসঙ্গেই রাজ্যপালের উদ্দেশে কড়া বার্তা দিলেন। তাঁর কথায়, ”রাজভবনের যাঁরা কর্মী, তাঁদের বেতন রাজ্য সরকারই দেয়। সেক্ষেত্রে আর্থিক অবরোধের পথে যেতে বাধ্য হব।”

মুখ্যমন্ত্রীর আরও কটাক্ষ, ”রোজ নাচাগানা হচ্ছে। কখনও কখনও বাইরে থেকে লোকজন ডেকে এনে, হয়ত অন্য রাজ্যের কোনও প্রাক্তন ডিজিকে ডেকে এনে অনুষ্ঠান হচ্ছে। যা ইচ্ছে করছে, অকাজের কাজ বেশি হচ্ছে। এই যে মাঝেমধ্যে চা খাওয়ানো হয়, সেই টাকা কে দেয়? রাজ্যই তো দেয়। সব বন্ধ হয়ে যাবে।”

মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য প্রায় বেনজির আক্রমণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top