News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ” কানেক্টিং ত্রিপুরাঃ ফ্রম ল্যান্ড লকটড টু ল্যান্ড লিঙ্কড ” বিষয়ের উপর প্রজ্ঞাভবনে সেমিনার অনুষ্ঠিত
Image

” কানেক্টিং ত্রিপুরাঃ ফ্রম ল্যান্ড লকটড টু ল্যান্ড লিঙ্কড ” বিষয়ের উপর প্রজ্ঞাভবনে সেমিনার অনুষ্ঠিত

আগরতলা, ২ সেপ্টেম্বর।। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং স্কুল অফ লজিস্টিক, কমিউনিকেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, আগরতলার উদ্যোগে শনিবার প্রজ্ঞাভবনে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। এদিনের  সেমিনারের মূল বিষয়বস্তু ছিল কানেক্টিং ত্রিপুরাঃ ফ্রম ল্যান্ড লকটড টু ল্যান্ড লিঙ্কড। এদিন প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ মহম্মদ, বাংলাদেশ সহকারী হাই কমিশনার। উপস্থিত ছিলেন জে কে সিনহা, মুখ্য সচিব, ত্রিপুরা সরকার, ইউ কে চাকমা, আইএএস, ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের সচিব সহ অনান্যরা।
এদিনের সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সরকারের মুখ্য সচিব জে কে সিনহা বলেন, আমাদের পরস্পরের সঙ্গে সংযুক্ত হওয়া একান্ত জরুরী। ত্রিপুরার সংযুক্তিকরণ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই নিজেদের সংযুক্ত করা প্রয়োজন। তিনি বলেন বর্তমানে উত্তর পূর্ব ভারত নিয়ে বিভিন্ন কোনো সম্মেলন অনুষ্ঠিত হলে গৌহাটিতে করতে হয়। অন্যান্য জায়গায় এই সম্মেলন হয় না। কারণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার আত্মিক যোগ রয়েছে। সেই বন্ধুত্বতাকে কিভাবে আর সুদৃঢ় করা যায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলেন। তিনি বলেন আমরা সড়কপথ, জলপথ আকাশ পথে সংযুক্ত হতে পারি, তবে মনের মিলই হল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

Releated Posts

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top