আগরতলা, ২ সেপ্টেম্বর।। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং স্কুল অফ লজিস্টিক, কমিউনিকেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, আগরতলার উদ্যোগে শনিবার প্রজ্ঞাভবনে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। এদিনের সেমিনারের মূল বিষয়বস্তু ছিল কানেক্টিং ত্রিপুরাঃ ফ্রম ল্যান্ড লকটড টু ল্যান্ড লিঙ্কড। এদিন প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ মহম্মদ, বাংলাদেশ সহকারী হাই কমিশনার। উপস্থিত ছিলেন জে কে সিনহা, মুখ্য সচিব, ত্রিপুরা সরকার, ইউ কে চাকমা, আইএএস, ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের সচিব সহ অনান্যরা।
এদিনের সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সরকারের মুখ্য সচিব জে কে সিনহা বলেন, আমাদের পরস্পরের সঙ্গে সংযুক্ত হওয়া একান্ত জরুরী। ত্রিপুরার সংযুক্তিকরণ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই নিজেদের সংযুক্ত করা প্রয়োজন। তিনি বলেন বর্তমানে উত্তর পূর্ব ভারত নিয়ে বিভিন্ন কোনো সম্মেলন অনুষ্ঠিত হলে গৌহাটিতে করতে হয়। অন্যান্য জায়গায় এই সম্মেলন হয় না। কারণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার আত্মিক যোগ রয়েছে। সেই বন্ধুত্বতাকে কিভাবে আর সুদৃঢ় করা যায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলেন। তিনি বলেন আমরা সড়কপথ, জলপথ আকাশ পথে সংযুক্ত হতে পারি, তবে মনের মিলই হল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

” কানেক্টিং ত্রিপুরাঃ ফ্রম ল্যান্ড লকটড টু ল্যান্ড লিঙ্কড ” বিষয়ের উপর প্রজ্ঞাভবনে সেমিনার অনুষ্ঠিত
Tags:
Releated Posts
জিরানিয়া রেলস্টেশনে যাত্রী বিক্ষোভ, অবরোধে আটকে দুই ট্রেন
আগরতলা, ১৫ জুন: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে সোমবার সকালে জিরানিয়া রেলস্টেশনে বিক্ষোভে সামিল…
জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল
আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…
মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…
‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…


















