News Flash

  • Home
  • দেশ
  • ফের বিজেপিকে নিশানা করলেন অভিষেকের
Image

ফের বিজেপিকে নিশানা করলেন অভিষেকের

জলপাইগুড়ি, ২ সেপ্টেম্বর (হি. স.) : ফের বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, বিজেপি ভোটে হেরে সাধারণ মানুষকে বঞ্চিত করে৷ আর তৃণমূল তা করে না৷ বরং মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করে৷

তিনি বলেন, ‘‘ভয়ের পরিবেশ তৈরি করে আমাদের ভোট করাতে হয় না ৷ আমাদের টাকা আটকে রেখে ভোট করাতে হয় না। মানুষকে বঞ্চিত করে রাজনীতি করিনি ৷ মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছি ৷’’৫ সেপ্টেম্বর জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা আসনে উপ-নির্বাচন৷ রবিবার প্রচার শেষ৷ তার আগে শনিবার ধূপগুড়িতে নির্বাচনী প্রচার সভা করেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে জিতেছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়৷ সম্প্রতি তিনি মারা যান৷ সেই কারণে এই উপ-নির্বাচন৷ এই ভোটে বিজেপি প্রার্থী করেছে শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়াই করছেন নির্মলচন্দ্র রায়৷

নির্মলচন্দ্র রায়ের সমর্থনে প্রচারের জনসভা থেকে বারবার বিজেপিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য কোথায় সেটাও তুলে ধরেন। উদাহরণ হিসেবে তিনি জলপাইগুড়ির কথা তুলে ধরেন৷ কারণ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই জেলায় একটিও আসন জিততে পারেনি৷

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top