News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অনলাইন ক্রীড়া জ্ঞান পরীক্ষা ৩ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলার কিশোর কিশোরীদের যোগদান করতে আহ্বান
Image

অনলাইন ক্রীড়া জ্ঞান পরীক্ষা ৩ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলার কিশোর কিশোরীদের যোগদান করতে আহ্বান

করিমগঞ্জ (অসম) ১ সেপ্টেম্বর (হি.স.) : অসম প্রদেশ ক্রীড়া ভারতীর উদ্যোগে আগামী ৩ রা সেপ্টেম্বর, রবিবার অনলাইন ক্রীড়া জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিক জানিয়েছেন, ৩ রা সেপ্টেম্বর, রবিবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত অনলাইন ক্রীড়া জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে নির্ধারিত লিংক www.kreedabharatikgp.org মাধ্যমে এতে যোগদান করা যাবে। এই ক্রীড়া জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণকারীদের ন্যূনতম বয়স ১২ বছর। এতে ১ জনকে প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা, ২ জনকে দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা, ৬ জনকে তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা এবং ১১ জনকে চতুর্থ পুরস্কার ১১ হাজার টাকা করে প্রদান করা হবে। এই ক্রীড়া জ্ঞান পরীক্ষায় করিমগঞ্জ জেলার কিশোর কিশোরীদের স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে করিমগঞ্জ জেলা ক্রীড়া আধিকারিক আহ্বান জানিয়েছেন।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top