News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্য ও দেশ— দু‘রকম ভূমিকায় কংগ্রেস, প্রশ্ন নানা মহলে
Image

রাজ্য ও দেশ— দু‘রকম ভূমিকায় কংগ্রেস, প্রশ্ন নানা মহলে

জলপাইগুড়ি, ১ সেপ্টেম্বর (হি. স.) : রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দিয়ে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার। এই বিষয় এবং এনআরসি নিয়ে প্রধানমন্ত্রী মোদী, মমতাকে তোপ দেগেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কংগ্রেসের দু‘রকম ভূমিকায় প্রশ্ন উঠেছে নানা মহলে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে মোদী-মমতাকে একসঙ্গে নিশানা করলেন অধীর চৌধুরী।

এহেন সময়ে মুম্বইয়ে বিরোধী বৈঠকে, কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করে প্রশ্ন ছুড়েছেন উদ্ধব ঠাকরে। তাঁর প্রশ্ন, গ্যাস সিলিন্ডার সস্তা হয়েছে, কিন্তু ওর উপর রান্না করবেন কী ? চাল, ডাল প্রায় সব কিছুরই দাম বাড়ছে।

আইএনডিআইএ-বৈঠকে নেতারা দাবি করেন, জোটের শক্তি বাড়ছে, জিতবে ইন্ডিয়া। প্রধানমন্ত্রী ১০০ টাকা বাড়িয়ে ২ টাকা দাম কমান। গরিবের পকেট থেকে লুঠ করেছে মোদী সরকার। গরিবের উন্নতির কথা মোদী সরকার কখনও ভাবেনি’, নিশানা করা হয়।

সদ্যই চব্বিশের ভোটের আগে, গ্যাসের দাম কমে যাওয়া নিয়ে বড় ঘোষণা করে কেন্দ্র। সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি। উজ্জ্বলা প্রকল্পে আরও ২০০ টাকা ভর্তুকি কেন্দ্রের। উজ্জ্বলা প্রকল্পে ৪০০ টাকা, সাধারণ রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি। ১ হাজার ১২৯ থেকে কমে রান্নার গ্যাসের দাম কমে হচ্ছে ৯২৯ টাকা।

যদিও মুম্বইয়ে বিরোধী জোটের সামনে শুধুই নিশানার মুখে কেন্দ্রের বিজেপি সরকার, কিন্তু কার্যত বঙ্গে সেই ছবিটা আলাদা। জ্বালানি-সহ একাধিক ইস্যুতে মোদীকে নিশানা করা হল বটে, ছাড়া পেলেন না মুখ্যমন্ত্রী তথা বিরোধী জোটের মমতাও।

তাহলে কি দেশের বুকে বিরোধী জোটে অন্যান্য দল-সহ কংগ্রেস, তৃণমূল থাকলেও, কার্যত বাংলার ছবিটা আলাদা? শুক্রবার ধূপগুড়িতে কেন্দ্রের মোদী সরকারও রাজ্যর বিরুদ্ধে রীতিমত তোপ দাগতে শোনা যায়।

মূলত বছর পেরোলেই লোকসভা নির্বাচন। তার আগেই বড়সড় বিরোধী জোট বানিয়ে ময়দানে নেমেছে ‘আইএনডিআইএ’। সম্প্রতি লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল এই বিরোধী জোট।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top