News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রজ্ঞান্দনকে সংবর্ধনা ও অভিবাদন অনুরাগ ঠাকুরের, কেন্দ্রীয় মন্ত্রী বললেন সে দেশকে গর্বিত করেছে
Image

প্রজ্ঞান্দনকে সংবর্ধনা ও অভিবাদন অনুরাগ ঠাকুরের, কেন্দ্রীয় মন্ত্রী বললেন সে দেশকে গর্বিত করেছে

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): একটুর জন্য হাতছাড়া হয়েছে সোনা। রূপোর পদক নিয়েই ঘরে ফিরেছেন ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। দেশকে গর্বিত করেছেন তিনি। শুক্রবার সকালে দিল্লিতে ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার এবং ২০২৩ ফিডে বিশ্বকাপের রানার আপ আর প্রজ্ঞানন্দ এবং তাঁর বাবা-মাকে সংবর্ধনা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। প্রজ্ঞানন্দকে অভিবাদন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। তিনি ভারতকে গর্বিত করেছেন। ১৬ বছর বয়সে তিনি যা করতে পেরেছেন, তা অন্যরা পারেননি। তাঁর কাছ থেকে দাবা খেলার অনুপ্রেরণা পায় অনেক তরুণ। দাবার উৎপত্তি ভারতে কিন্তু দেশে একটি দাবা অলিম্পিয়াড আয়োজন করতে শত শত বছর লেগেছিল, যাইহোক সফলভাবে তা সংগঠিত হয়েছে।”

দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ বলেছেন, “আমরা অত্যন্ত খুশি এই সমর্থন পেয়ে। এই সমর্থন আমাদের কঠোর পরিশ্রম করতে ও টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে এবং দেশের জন্য খ্যাতি আনতে অনুপ্রাণিত করছে।” উল্লেখ্য, গত বৃহস্পতিবার, দাবা বিশ্বকাপের ফাইনালে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে যান ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। এ বারে হার মানলেও আশা হারাননি, পাখির চোখ সামনে কলকাতায় অনুষ্ঠিত হতে চলা ‘চেস ইন্ডিয়া’ প্রতিযোগিতা ও এশিয়ান গেমসে।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top