News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের চুড়াইবাড়িতে উদ্ধার প্রায় ১০ লক্ষ টাকার মাদক কফ সিরাপ, বাজেয়াপ্ত কনটেইনার, আটক চালক
Image

করিমগঞ্জের চুড়াইবাড়িতে উদ্ধার প্রায় ১০ লক্ষ টাকার মাদক কফ সিরাপ, বাজেয়াপ্ত কনটেইনার, আটক চালক


বাজারিছড়া (অসম), ৩১ আগস্ট (হি.স.) : ফের অসম থে‌কে ত্রিপুরায় পাচা‌রের প‌থে এক‌টি ক‌নটেইনার (পণ্যবাহী লরি) থে‌কে বেশ‌ কিছু নেশার কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে করিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি ওয়াচ পোস্টের পু‌লিশ।

জানা গে‌ছে, আজ বৃহস্প‌তিবার কাক‌ভো‌রে অসম থে‌কে ত্রিপুরায় যাওয়ার প‌থে এইচআর ৩৮ এসি ৭০৭৬ নম্ব‌রের এক‌টি অনলাইন সামগ্রী বোঝাই ক‌নটেইনার চুড়াইবা‌ড়ি‌তে পৌঁছলে তা‌তে তালাশি চালান কর্তব্যরত পুলিশ কর্মীরা। তালাশিতে বি‌ভিন্ন সামগ্রীর আড়াল থে‌কে সাত কার্টু‌নে ১,০০৮ শিশি ফে‌ন্সি‌ডাইল উদ্ধার হয়। এগুলোর কা‌লোবাজারে মূল্য অনুমা‌নিক দশ লক্ষ টাকা। এর সঙ্গে আটক করা হয় ত্রিপুরার বাসিন্দা শরাফত মোল্লা নামের চালককে।

এদিকে ধৃ‌তের বিরু‌দ্ধে সু‌নি‌র্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ বিকেলের দিকে তা‌কে করিমগঞ্জের বিচারবিভাগীয় আদাল‌তে তোলা হ‌য়। তখন কনটেইনারের মালিক কফ সিরাপগুলির বৈধ চালান নিয়ে হাজির হন আদাল‌তে। আদালত ওই চালানের বৈধতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে, জানা গেছে বিশেষ সূত্রে।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top