News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সম্পর্ক  অস্বীকার করায় আত্মহত্যার প্রেমিকার 
Image

সম্পর্ক  অস্বীকার করায় আত্মহত্যার প্রেমিকার 

আগরতলা, ৩১ আগস্ট: প্রেমিকার প্রেম অস্বীকার করল প্রেমিক। প্রেমিকা ছুটে গেল থানায়। পেল না কোনরকম সহযোগিতা। অভিমানে বেছে নিল আত্মহত্যার পথ। জানা যায়, দীর্ঘ প্রায় চার বছর ধরে মনুবাজার থানার অন্তর্গত কালাঢেফা এলাকার শিকরাম তামং পাড়ার বাসিন্দা দেবেন্দ্র ত্রিপুরার কলেজ পড়ুয়া ছেলের সঙ্গে প্রনয়ের সম্পর্ক চলতে থাকে একই এলাকার দ্বাদশ শ্রেণী পড়ুয়া একছাত্রীর। দুই পরিবারের অভিভাবক এই বিষয়টি নিয়ে যথেষ্ট অবগত ছিল। মঙ্গলবার আচমকাই প্রেমিকা জানতে পারে তার প্রেমিক বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে । এই খবর পাওয়া মাত্র প্রেমিকা ছুটে যায় তার প্রেমিকের বাড়িতে। কিন্তু প্রেমিক সঙ্গে সঙ্গে তার প্রেমিকাকে অস্বীকার করে। প্রেমিক তার প্রেমিকাকে জানায় যে সে তাকে চেনেই না। অপমানিত লাঞ্ছিত হয়ে প্রেমিকা সঙ্গে সঙ্গে ছুটে আসে মনু থানায়। জানায় তার অভিযোগ।  কিন্তু দ্বাদশ শ্রেণী পড়ুয়া এই প্রেমিকা 

কোনো সদুত্তর পায়নি থানায়। বাড়িতে এসে বাধ্য হয়েই অপমানিত প্রেমিকা তার জীবন শেষ করে দেয়। অচিরেই নিভে যায় প্রাণ। এই ঘটনায় মনু থানার পুলিশের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীদের মধ্যে। ঘটনায় এলাকার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top