আগরতলা, ৩০ আগস্ট।। ফের উদ্ধার নেশা সামগ্রী। সঙ্গে আটক ১৮ জন নেশা কারবারী। এবারের ঘটনা মন্দির নগরী উদয়পুরে।
গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্ৰী সহ মোট ১৮ জন নেশা কারবারিকে আটক করেছে। জানা যায় দীর্ঘদিন ধরেই উদয়পুরের বিভিন্ন জায়গায় নেশা কারবারিরা তাদের দৌরাত্ম চালিয়ে যাচ্ছে। নেশার টাকার যোগান নিশ্চিত করতে নেশাখোররা চুরি ছিনতাই সহ নানা অসামাজিক কাজকর্মেও জড়িয়ে পড়তে শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলা করা রীতিমত কষ্টকর হয়ে উঠেছে। অবশ্য পুলিশও চুপ করে বসে নেই। পুলিশের তৎপরতায় প্রতিদিনই সাফল্য আসছে। যদিও তা প্রত্যাশার তুলনায় খুবই নগণ্য। মন্দির নগরী উদয়পুরেও নেশাখোর ও নেশা কারবারিদের দৌরাত্ম্য সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। পুলিশ অভিযান চালিয়ে ১৮ জন নেশা কারবারিকে আটক করায় জনগণের সাময়িক স্বস্তি মিলেছে। পুলিশকে এসব ব্যাপারে আরো কঠোর মনোভাব গ্রহণ করার দাবি উঠেছে স্থানীয়দের তরফে। আটককৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ আটক ১৮ জন নেশা কারবারী
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















