News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ আটক ১৮ জন নেশা কারবারী
Image

বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ আটক ১৮ জন নেশা কারবারী

আগরতলা, ৩০ আগস্ট।। ফের উদ্ধার নেশা সামগ্রী। সঙ্গে আটক ১৮ জন নেশা কারবারী। এবারের ঘটনা মন্দির নগরী উদয়পুরে।
গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্ৰী সহ মোট ১৮ জন নেশা কারবারিকে আটক করেছে। জানা যায় দীর্ঘদিন ধরেই উদয়পুরের বিভিন্ন জায়গায় নেশা কারবারিরা তাদের দৌরাত্ম চালিয়ে যাচ্ছে।  নেশার টাকার যোগান নিশ্চিত করতে নেশাখোররা চুরি ছিনতাই সহ নানা  অসামাজিক কাজকর্মেও জড়িয়ে পড়তে শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলা করা রীতিমত কষ্টকর হয়ে উঠেছে। অবশ্য পুলিশও চুপ করে বসে নেই। পুলিশের তৎপরতায় প্রতিদিনই সাফল্য আসছে। যদিও তা প্রত্যাশার তুলনায় খুবই নগণ্য। মন্দির নগরী উদয়পুরেও নেশাখোর ও নেশা কারবারিদের দৌরাত্ম্য  সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। পুলিশ অভিযান চালিয়ে ১৮ জন নেশা কারবারিকে আটক করায় জনগণের সাময়িক স্বস্তি মিলেছে। পুলিশকে এসব ব্যাপারে আরো কঠোর মনোভাব গ্রহণ করার দাবি উঠেছে স্থানীয়দের তরফে। আটককৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top