News Flash

  • Home
  • দেশ
  • ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকের প্রস্তুতি সম্পন্ন, আয়োজক শিবসেনা : সঞ্জয় রাউত
Image

ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকের প্রস্তুতি সম্পন্ন, আয়োজক শিবসেনা : সঞ্জয় রাউত

মুম্বই, ৩০ আগস্ট (হি.স.): বিরোধীদের “ইন্ডিয়া” জোটের তৃতীয় বৈঠকের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। বুধবার সকালে জানালেন শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) নেতা সঞ্জয় রাউত। একইসঙ্গে তিনি জানিয়েছেন, “ইন্ডিয়া” জোটের তৃতীয় বৈঠকের আয়োজক শিবসেনা। কংগ্রেস ও এনসিপি তাঁদের সঙ্গে রয়েছে বলে জানিয়েছেন সঞ্জয় রাউত। প্রসঙ্গত, মুম্বইয়ে “ইন্ডিয়া” জোটের দু’দিনের বৈঠক শুরু হচ্ছে আগামীকাল। “ইন্ডিয়া” জোটের লোগো উন্মোচন করা হবে পয়লা সেপ্টেম্বর। উদ্ধব ঠাকরে ৩১ আগস্ট প্রতিনিধিদের জন্য একটি নৈশভোজের আয়োজন করবেন।

বুধবার সকালে সাংবাদিক বৈঠকে সঞ্জয় রাউত বলেছেন, “সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কংগ্রেস এবং এনসিপি-র সঙ্গে “ইন্ডিয়া” জোটের বৈঠকের আয়োজক শিবসেনাও। গোটা দেশের নেতারা আসছেন মুম্বাইয়ে।” বুধবারই মুম্বইয়ে এসে পৌঁছেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ। “ইন্ডিয়া” জোটের দলগুলির আসন ভাগাভাগি নিয়ে ঐক্যমতের বিষয়ে, ফারুক আব্দুল্লাহ বলেছেন, “চিন্তা করার কী আছে? যা হওয়ার, তাই হবে। কেবল ঈশ্বরই জানেন কী হবে। সংখ্যাগরিষ্ঠতা পেতে আমাদের চেষ্টা করতে হবে।”

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top