News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের পুণে-তে বৈদ্যুতিক হার্ডওয়ারের দোকানে আগুন, প্রাণ হারালেন ৪ জন
Image

মহারাষ্ট্রের পুণে-তে বৈদ্যুতিক হার্ডওয়ারের দোকানে আগুন, প্রাণ হারালেন ৪ জন

পুণে, ৩০ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের পুণে জেলায় একটি বৈদ্যুতিক হার্ডওয়ারের দোকানে আগুন লেগে প্রাণ হারালেন ৪ জন। বুধবার ভোর পাঁচটা নাগাদ পুণে জেলার পিম্পরি-চিঞ্চওয়াড়ের পূর্ণনগর এলাকায় অবস্থিত ওই বৈদ্যুতিক হার্ডওয়ারের দোকানে আগুন লাগে। আবাসিক ভবনের নিচতলায় ওই বৈদ্যুতিক হার্ডওয়্যারের দোকানে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৪ জনের।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার ভোরে পিম্পরি-চিঞ্চওয়াড়ের পূর্ণনগর এলাকায় অবস্থিত একটি বৈদ্যুতিক হার্ডওয়ারের দোকানে আগুন লাগে। ওই দোকানের ভিতরে রাতে কয়েকজন সম্ভবত ঘুমিয়েছিলেন। শর্টসার্কিটের কারণে ওই দোকানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল। আগুনে মৃত্যু হয়েছে ৪ জনের। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। মামলা রুজু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top