News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওনামের শুভেচ্ছা জানালেন কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন; বললেন সমৃদ্ধি, ভ্রাতৃত্ব ও সাম্যের উৎসব এটি
Image

ওনামের শুভেচ্ছা জানালেন কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন; বললেন সমৃদ্ধি, ভ্রাতৃত্ব ও সাম্যের উৎসব এটি

তিরুবনন্তপুরম, ২৯ আগস্ট (হি.স.): কেরল তথা সমগ্র দেশবাসীকে ওনামের শুভেচ্ছা জানালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, সমৃদ্ধি, ভ্রাতৃত্ব ও সাম্যের উৎসব এটি। কেরলজুড়ে সেখানকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব ওনামের দশম দিন উপলক্ষে এদিন থিরুওনাম উদযাপন করা হয়। বিশ্বের বিভিন্ন স্থানে থাকা কেরলবাসীরা এই উৎসবে শামিল হয়েছেন। উল্লেখ্য, ফসলের উৎসব ওনাম জাতিধর্ম নির্বিশেষে প্রগতি, ধর্মনিরপেক্ষতা ও সংহতির প্রতীক।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই টুইট (এক্স) করে জানান, “সমৃদ্ধি, ভ্রাতৃত্ব এবং সাম্যের উদযাপন ওনাম। বর্ণ ও ধর্মীয় বিভাজনের উর্ধ্বে মানবিক ঐক্যকে শক্তিশালী করতে ওনাম আমাদের অনুপ্রাণিত করে। উদযাপনে মনের সমাবেশ হওয়া উচিত যা বিভক্ত চিন্তা দ্বারা দূষিত নয়। সবাইকে ভালোবাসার সঙ্গে শুভ ওনাম।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top