News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগে ইন্টারভিউ দিয়ে চাকুরী পড়তে কয়েক বছর লাগতো, তবে মোদি সরকারের দ্বারা এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হচ্ছে – প্রতিমা ভৌমিক
Image

আগে ইন্টারভিউ দিয়ে চাকুরী পড়তে কয়েক বছর লাগতো, তবে মোদি সরকারের দ্বারা এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হচ্ছে – প্রতিমা ভৌমিক

আগরতলা, ২৮ আগস্ট।। চাকরির জন্য ইন্টারভিউ দিলে কয়েক বছর লেগে যেত। এতে করে চাকরি প্রার্থীর নাম ঠিকানা ভুলে যেত ইন্টারভিউ বোর্ড। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সেই প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার আগরতলা শালবাগানস্থিত বিএসএফ ক্যাম্পে এ রোজগার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে বর্তমান সরকারের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে গিয়ে এই কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সঙ্গে উপস্থিত ছিলেন বিএসএফ আইজি এমপি গুপ্তা সহ অন্যান্য আধিকারিক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বক্তব্য রেখে বলেন, ৪৪৭ জনের হাতে এদিন চাকরির অফার দেওয়া হয়েছে।এরমধ্যে রয়েছে বি.এস.এফ, সি.আর.পি.এফ, এস.এস.বি, আই.টি.বি.পি এবং সি.আই.এস.এফ। এরমধ্যে ২৮৫ জন বিএসএফ -এ চাকরি দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি বিএসএফ চাকরি হয়েছে বলে জানান তিনি। সি আর পি এফ -এ ১০০ জন, সি আই এস এফ -এ ৪৯ জন, এস এস বি -তে ১২ জন এবং আই টি বি পি -তে ১ জন নিয়োগপত্র পেয়েছেন। তিনি আরো বলেন দেশ যখন ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে তখন আমাদের গর্বের বিজ্ঞানীদের দ্বারা তৈরী চন্দ্রায়ন-৩ পৌছে গেছে চাঁদে। এই ঐতিহাসিক মূহুর্তেই আজ ৪৪৭ জন নতুন নিয়োগপত্র পেয়েছে। তারাই আগামীর ভবিষ্যৎ। এই নতুন অফারপ্রাপ্ত যুবক-যুবতীদের আমার অভিনন্দন ও শুভেচ্ছা। দেশের সর্বোচ্চ সংখ্যক যুবশক্তিকে রাষ্ট্র নির্মাণে কাজে লাগানোই আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরো বলেন আগামী দিনে এই জওয়ানরা দেশকে রক্ষা করার দায়িত্ব পালন করবে। পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন প্রতিমা ভৌমিক। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ আধা সামরিক বাহিনীর আধিকারিকরা চাকুরির অফার তুলে দেয় যুবক যুবতীদের হাতে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top