News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হোজাইয়ে উদ্ধার ১২ বছর বয়সি নাবালিকার মৃতদেহ, কাকার বিরুদ্ধে খুনের অভিযোগ
Image

হোজাইয়ে উদ্ধার ১২ বছর বয়সি নাবালিকার মৃতদেহ, কাকার বিরুদ্ধে খুনের অভিযোগ

হোজাই (অসম), ২৭ আগস্ট (হি.স.) : হোজাই সদর শহর সংলগ্ন পশ্চিম আমতলায় নিজেদের বাসগৃহে ১২ বছর বয়সি নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে। শনিবার রাতে সংঘটিত ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁদের মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন নাবালিকার বাবা-মা।

আজ রবিবার প্রাপ্ত খবরে জানা গেছে, গতকাল বিকেলে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে গিয়েছিলেন মেয়েটির বাবা ও মা। রাতে তাঁরা ঘরে এসে মেয়ের নিথর দেহ দেখে হতবাক হয়ে যান। শুরু করেন চিৎকার-চেঁচামেচি। তাঁদের অভিযোগ মেয়েটির কাকা জওহর চৌহানের বিরুদ্ধে। জওহর মেয়েকে খুন করেছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন তারা। তাঁদের যুক্তি, দুদিন আগে নাবালিকা মেয়েকে ধৰ্ষণ করেছিল তার কাকা জওহর চৌহান। তারা থানায় অভিযোগ জানাবেন বলে হুমকি দেওয়ায় জওহর মেয়েটিকে খুন করেছে, অভিযোগ করছেন মা ও বাবা।

এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ওই বাড়িতে তদন্তের জন্য যান পুলিশের পদস্থ আধিকারিকরা। সিআইডি-র অতিরিক্ত পুলিশ সুপার পল্লব তামুলির নেতৃত্বে ঘটনার তদন্ত চলছে। তবে অভিযুক্ত কাকা জওহর চৌহান এবং তার পরিবার পালিয়ে গা ঢাকা দিয়েছে।

Releated Posts

পাঁচ দফা দাবিতে কেএসইউকে আলোচনায় আমন্ত্রণ মেঘালয় সরকারের: মুখ্যমন্ত্রী

শিলং, ২৫ আগস্ট (আইএএনএস): খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসা: চতুর্থ কেএসইউ নেতাকে গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

গুয়াহাটি, ২৫ আগস্ট (আইএএনএস): শিলংয়ে গত ১৯ আগস্ট খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর কালো পতাকা নিয়ে বাইক র‍্যালিকে কেন্দ্র…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসার পর অসম-মেঘালয় সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে: মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

শিলং, ২৪ আগস্ট (আইএএনএস): শিলংয়ে ১৯ আগস্টের হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে যানবাহন ও অত্যাবশ্যকীয় পণ্যের…

ByByNews Desk Aug 24, 2026

মণিপুরে ৮ জঙ্গি গ্রেফতার, ধৃতদের মধ্যে এনআইএ মামলার পলাতক অভিযুক্তও

ইম্ফল, ২৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮ জন জঙ্গিকে…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top