News Flash

Image

মাজুলিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্ম পাঁচটি বাড়ি, হতাহতের খবর নেই

মাজুলি (অসম), ২৭ আগস্ট (হি.স.) : মাজুলিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্ম হয়ে গেছে পাঁচটি বসতবাড়ি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনা আজ রবিবার বেলা প্রায় ১১টা নাগাদ মাজুলির পুরনি চাপরি গ্রামে সংঘটিত হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি পরিবারের পাঁচটি বসতবাড়ি। ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার সম্পত্তির। স্থানীয়রা বালতি দিয়ে জল ও বালি দিয়ে আগুন নেভানোর বহু চেষ্টা করেছিলেন। কিন্তু আগুনের কবল থেকে তারা রক্ষা করতে পারেননি ওই পাঁচটি বাড়িকে।

আগুনেৰ খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর দুটি ইঞ্জিন নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে আগুনের করাল গ্রাস থেকে রক্ষা পেয়েছে ঘন বসতি সম্পন্ন গোটা গ্রাম। দমকলের জনৈক আধিকারিক জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

Releated Posts

পাঁচ দফা দাবিতে কেএসইউকে আলোচনায় আমন্ত্রণ মেঘালয় সরকারের: মুখ্যমন্ত্রী

শিলং, ২৫ আগস্ট (আইএএনএস): খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসা: চতুর্থ কেএসইউ নেতাকে গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

গুয়াহাটি, ২৫ আগস্ট (আইএএনএস): শিলংয়ে গত ১৯ আগস্ট খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর কালো পতাকা নিয়ে বাইক র‍্যালিকে কেন্দ্র…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসার পর অসম-মেঘালয় সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে: মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

শিলং, ২৪ আগস্ট (আইএএনএস): শিলংয়ে ১৯ আগস্টের হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে যানবাহন ও অত্যাবশ্যকীয় পণ্যের…

ByByNews Desk Aug 24, 2026

মণিপুরে ৮ জঙ্গি গ্রেফতার, ধৃতদের মধ্যে এনআইএ মামলার পলাতক অভিযুক্তও

ইম্ফল, ২৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮ জন জঙ্গিকে…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top