News Flash

Image

মুম্বইয়ের হোটেলে আগুন লেগে মৃত ৩, আহত ২

মুম্বই, ২৭ আগস্ট (হি.স) : রবিবার দুপুরে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার গ্যালাক্সি হোটেলে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত হয়েছে বলে মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে। গ্যালাক্সি হোটেলের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারপর ৫ জনকে ভিএন দেশাই হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার গ্যালাক্সি হোটেলে দুপুর ১টা ২০ নাগাদ আগুন লাগে। আহতদের ভিএন দেশাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিরা হলেন রূপল কাঞ্জি (২৫), কিষাণ (২৮) এবং কান্তিলাল গোর্ধন ভারা (৪৮)।

আহতরা হলেন আলফা ভাখারিয়া (১৯) এবং মঞ্জুলা ভাখারিয়া (৪৯)। তাদের চিকিৎসা চলছে, এখন তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Releated Posts

মহারাষ্ট্রের পালঘরে আশ্রম স্কুলের ৭ বছরের ছাত্রের মৃত্যু, হাসপাতালে ২৬

পালঘর, ২৫ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলার একটি আবাসিক আশ্রম স্কুলের সাত বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। উচ্চ…

ByByNews Desk Aug 25, 2026

পুলওয়ামায় দুই জঙ্গি সহযোগী গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি ও গ্রেনেড

শ্রীনগর, ২৫ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় দুই জঙ্গি সহযোগীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তাদের কাছ…

ByByNews Desk Aug 25, 2026

২০ বিদ্রোহী সাংসদের অযোগ্যতা নিয়ে স্পিকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে দায়ের করা অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে লোকসভার স্পিকার…

ByBySandeep Biswas Aug 24, 2026

পেঁয়াজের দাম নজরে, আগামী মাসগুলিতে চাহিদা মেটাতে পর্যাপ্ত মজুত রয়েছে: সরকারি সূত্র

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): পেঁয়াজের দাম, বাজারে সরবরাহ এবং বিভিন্ন রাজ্যে মজুতের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে কেন্দ্র।…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top