News Flash

  • Home
  • দিনের খবর
  • দেরিতে ট্রেন চলাচলের প্রতিবাদে রামপুরহাট স্টেশনে যাত্রী বিক্ষোভ
Image

দেরিতে ট্রেন চলাচলের প্রতিবাদে রামপুরহাট স্টেশনে যাত্রী বিক্ষোভ

রামপুরহাট, ২৬ আগস্ট (হি. স.) : দেরিতে ট্রেন চলাচলের প্রতিবাদে যাত্রী বিক্ষোভ বীরভূমের রামপুরহাট স্টেশনে। দু’ঘন্টা বিক্ষোভ চলার পর রেলের আধিকারিকদের আশ্বাসে ট্রেন ছাড়ে রামপুরহাট থেকে।

প্রসঙ্গত, রামপুরহাট ষ্টেশনের উন্নতিকরণ এবং চাতরা স্টেশনে তৃতীয় লাইনের কাজের জন্য ১৮ আগস্ট থেকে রামপুরহাটের উপর দিয়ে ট্রেন চলাচল কার্যত বন্ধ করা হয়েছে। অধিকাংশ ট্রেন হয় ঘুরিয়ে দেওয়া হয়েছে। নয়তো বাতিল করা হয়েছে। কয়েকটি রাতের ট্রেন এবং দুয়েকটি দিনের ট্রেন চলাচল করছে। কিন্তু সেই ট্রেনগুলো মাত্রাতিরিক্ত বিলম্ব চলছে। এই রকমই বর্ধমান- তিনপাহাড় লোকাল ট্রেনের রামপুরহাট ছাড়ার সময় সকাল ৯টা ১০ মিনিটে। অভিযোগ, ১১টা বেজে গেলেও ট্রেনটি ছাড়েনি। এর পরেই যাত্রীরা ট্রেন থেকে নেমে স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর রেলের আধিকারিকরা এলে তাদেরকে ঘিরে ও যাত্রীরা বিক্ষোভ দেখায়। পরে ১১.৩০ নাগাদ ট্রেনটি রামপুরহাট ছেড়ে তিনপাহাড়ের উদ্যেশে রওনা দেয়।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top