News Flash

  • Home
  • খেলা
  • ৫ পায়ে ৫ গোল : ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দুরন্ত শুরু রামকৃষ্ণ ক্লাবের
Image

৫ পায়ে ৫ গোল : ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দুরন্ত শুরু রামকৃষ্ণ ক্লাবের

রামকৃষ্ণ ক্লাব: ৫

ফ্রেন্ডস ইউনিয়ন: ১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। পাঁচজনের পায়ে পাঁচ গোল। দলটা যে পুরোপুরি ব্যালান্স, তার দারুন প্রমান মিলেছে আজ। সামগ্রিকভাবে টিমের প্রত্যেক খেলোয়াড় একদিকে ভালো খেলা এবং অপরদিকে জয়ের উদ্দেশ্যে যে মাঠে নেমেছিল তার উপযুক্ত প্রমাণ দিয়েই মাঠ ছেড়েছে রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা। সাংবাদিক সম্মেলনের কথা অনুসারেই ছেলেরা দুর্দান্ত খেলেছে এবং ৫-১ গোলের বড় ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে জয় দিয়ে লীগ সূচনা করেছে। প্রথম ম্যাচে জয়ের পাশাপাশি গোল ব্যবধানের নিরিখে আপাতত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগের তৃতীয় ম্যাচের পর রামকৃষ্ণ ক্লাব ই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে রামকৃষ্ণ ক্লাব আজ, শুক্রবার ৫-১ গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল দুই-শূন্য গোলে এগিয়ে ছিল। খেলার ২৮ মিনিটের মাথায় পাষাং দর্জি তামাং প্রথম গোলটি করেন। ৪৬ মিনিটে দ্বিতীয় গোল হিজাম শীতল সিংহের পা থেকে। দ্বিতীয়ার্ধের ৬ ও ১৩ মিনিটের মাথায় সঞ্জয় জমাতিয়া ও লাইসরাম রোশন সিং এর পরপর দুই গোলে রামকৃষ্ণ ক্লাব ব্যবধান ৪-০ তে পৌঁছায়। কিন্তু তিন মিনিট বাদে পালটা আক্রমণকে কাজে লাগিয়ে ফ্রেন্ডস ইউনিয়নের হাইয়ুং জমাতিয়া একটি গোল শোধ করে খেলায় ব্যবধান কমিয়ে তিন-চার করে নেয়। তবে শেষ মুহূর্তে খেলার ৮৬ মিনিটের মাথায় রামকৃষ্ণ ক্লাবের ভক্তিপদ জমাতিয়া আরও একটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৫-১ হয়। রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা কোনও রকম অতি ফাউলের দায়ে যেমন অভিযুক্ত হয়নি। তেমনি দর্শকদের ভালো খেলা উপহার দিতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে ফ্রেন্ডস ইউনিয়নের জয় কুমার জমাতিয়া খেলায় রেফারি কর্তৃক হলুদ কার্ড দেখে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেবরায়, টিংকু দে, অসীম বৈদ্য ও তপন কুমার দেবনাথ দিনের খেলা:  ত্রিবেণী সংঘ ও বীরেন্দ্র ক্লাব, বিকেল সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top