News Flash

  • Home
  • দেশ
  • খড়িবাড়িতে ব্রাউন সুগার সহ ধৃত মাদক পাচারকারী
Image

খড়িবাড়িতে ব্রাউন সুগার সহ ধৃত মাদক পাচারকারী

খড়িবাড়ি, ২৫ আগস্ট (হি. স.) : শিলিগুড়ির খড়িবাড়িতে ব্রাউন সুগার সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করল খড়িবাড়ি পুলিশ। শুক্রবার দুপুরে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের বাড়ি ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির রামধনজোত এলাকায়।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের রামধনজোত ডি কোম্পানির জওয়ানরা খড়িবাড়ির হাঁড়িভিটায় অভিযানে নামেন। সেখান থেকে ওই পাচারকারীকে আটক করা হয়। বছর ২৩-এর ওই যুবক একটি বাইকে করে খড়িবাড়ি-ঘোষপুকুর রাজ্য সড়ক দিয়ে ঘোষপুকুরের দিকে যাচ্ছিল। তাকে আটক করে তল্লাশি চালাতেই মেলে ১০৪ গ্রাম ব্রাউন সুগারের একটি প্যাকেট। এসএসবি মাদক ও বাইক সহ ওই যুবককে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। মাদকচক্রের সঙ্গে জড়িতদের ধরতে তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

একদিনে ৫১ লক্ষের বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ, কোথাও ঘাটতি নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস): দেশে এলপিজি সরবরাহ নিয়ে কোনও সঙ্কট নেই বলে জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

ByByNews Desk Apr 5, 2026

ভোটের আগে কলকাতা পুলিশের একাধিক থানার ওসি বদলি ইসির

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশের একাধিক থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন।…

ByByNews Desk Apr 5, 2026

বাবু জগজীবন রামের অবদান চিরস্মরণীয়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও বিশিষ্ট সমাজসংস্কারক বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top