News Flash

  • Home
  • বিদেশ
  • ট্রাম্প ফের গ্রেফতার; ২০ মিনিট পরে মুচলেকায় মুক্তি, বললেন যা হয়েছে তা ন্যায়বিচারের উপহাস
Image

ট্রাম্প ফের গ্রেফতার; ২০ মিনিট পরে মুচলেকায় মুক্তি, বললেন যা হয়েছে তা ন্যায়বিচারের উপহাস

ওয়াশিংটন, ২৫ আগস্ট (হি.স.): আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের গ্রেফতার হলেন, চলতি বছরে এই নিয়ে চতুর্থবার গ্রেফতার হলেন তিনি। আমেরিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার গ্রেফতার হন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে কারচুপির দায়ে আটলান্টার ফুলটন কাউন্টির একটি কারাগারে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। তবে গ্রেফতারির পর তাঁর একটি ছবি তোলার পর দু’লক্ষ ডলারের বন্ডের বিনিময়ে জামিন দেওয়া হয় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে। কারাগারে ট্রাম্পকে মিনিট কুড়ি কাটাতে হয়েছিল। এর পর তিনি কারাগার থেকে বেরিয়ে যান। বলেন, “আজ যা হয়েছে তা ন্যায়বিচারের উপহাস।”

এদিকে, জেলে ট্রাম্পের তোলা ছবি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। ফুলটন কাউন্টির শেরিফের অফিস থেকে প্রকাশিত ছবিতে তাঁকে গাঢ় নীল স্যুট, সাদা শার্ট এবং লাল টাই পরে ক্যামেরার দিকে তাকাতে দেখা গিয়েছে। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ট্রাম্পকে ফুলটন কাউন্টি কারাগারে বুকের কাছে একটি বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল। যেখানে তাঁর উচ্চতা ছ’ফুট তিন ইঞ্চি উল্লেখ করা ছিল। ওজন লেখা ছিল ৯৭ কিলোগ্রাম। চুলের রঙ হিসাবে লেখা ছিল সোনালি। তখনই সেই ছবি তোলা হয় কারাগার কর্তৃপক্ষের তরফে। গ্রেফতারির পর আবার জেল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমেরিকার কাছে অত্যন্ত দুঃখজনক দিন। আমি কোনও ভুল করিনি। বিচারব্যবস্থার সঙ্গে প্রতারণা করে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আজ যা হয়েছে তা ন্যায়বিচারের উপহাস।’’

Releated Posts

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ২ শিশু, আহত প্রায় ৩০: তালিবান দাবি

কাবুল, ৩ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মায়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সেনা প্রধান মিন অং হ্লাইং

নেপিদো, ৩ এপ্রিল(আইএএনএস): মায়ানমারের সামরিক শাসক মিন অং হংলাং দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনজন প্রার্থীর মধ্যে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে পাকিস্তান সরকারকে তীব্র সমালোচনা মানবাধিকার সংস্থার

ইসলামাবাদ, ৩ এপ্রিল(আইএএনএস): ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে জ্বালানির দাম ব্যাপক হারে বাড়ানোর সিদ্ধান্তে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করল দেশের…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ডি-কম্পানিতে উত্তরাধিকার লড়াই: দাউদের অসুস্থতায় ভারসাম্য রাখতে সক্রিয় আইএসআই

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে ঘিরে ফের জল্পনা তুঙ্গে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ চলচ্চিত্রে তাকে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top