News Flash

Image

ফের যান দুর্ঘটনা রাজ্যে, আহত তিনজন

আগরতলা, ২২ আগস্ট।। ফের যান দুর্ঘটনায় আহত তিনজন। ঘটনায় কুমারঘাট থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কে।
মঙ্গলবার কুমারঘাট থানাধীন কাঞ্চনছড়া এলাকায় আসাম আগরতলা ৮ নং  জাতীয় সডকের উপর লরি ও টিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে আহত হন লরি ও টিপারে থাকা তিনজন। সাথে সাথে স্থানীয় এলাকার লোকজন কুমারঘাট থানায় এবং কুমারঘাট অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত গিয়ে স্থানীয়দের সহযোগিতায়  আহত ব্যক্তিদের কে উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসে।  হাসপাতালে থাকা   কর্তব্যরত  চিকিৎসকরা  প্রাথমিক চিকিৎসা করে ৩ জনের  দুইজনকে কুমারঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে।  একজনকে উন্নত মানের চিকিৎসার জন্য কৈলাশহর জেলা হাসপাতালের রেফার করেন।
জানা যায় আগরতলা থেকে আসা ১২ চাকার লরি যার নাম্বার ডাব্লিউবি-৪ ১জে৯৬৩৯ ,এবং  দশ চাকার টিপার যার নাম্বার টি আর -০ ১এ – কিউ ১৮৪০ নম্বরের দুটি গাড়ির মধ্যে এই সংঘর্ষ ঘটে। উভয় গাড়ির মুখোমুখি সংঘর্ষে টিপার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top