আগরতলা, ২২ আগস্ট।। কৈলাশহর মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরের সহযোগিতায় জরুরী কালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মঙ্গলবার এক মহড়া অনুষ্ঠিত হয় কৈলাশহর কাতলদীঘিতে। আজকের এই মহড়ায় এনডিআরএফ সহ অন্যান্য জরুরি বিভাগ একত্রিত হয়ে এই মহড়া করে। স্বাস্থ্য দপ্তর সহ দমকল বিভাগ ও এই মহড়াতে অংশগ্রহণ করে এদিন। মূলত জরুরিকালীন পরিস্থিতিতে তারা কিভাবে জনসাধারণকে রক্ষা করতে পারবে তার উপর এই আজকের এই মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় উপস্থিত ছিলেন কৈলাশহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, এনডিআরএফ ১ নং ব্যাটালিয়ানের ইন্সপেক্টর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। এদিন এই মহড়া দেখতে কৈলাশহর কাতল দীঘিতে ভিড় জমান অনেক জনসাধারণরা।

জরুরীকালীন পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য মহড়া অনুষ্ঠিত কৈলাশহরে
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…
ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত
আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…
সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

















