News Flash

  • Home
  • দেশ
  • চন্দ্রযান ৩-এর সাফল্য কামনায় দেশজুড়ে প্রার্থনা, ঐতিহাসিক মুহূর্তের প্রতীক্ষায় গোটা দেশ
Image

চন্দ্রযান ৩-এর সাফল্য কামনায় দেশজুড়ে প্রার্থনা, ঐতিহাসিক মুহূর্তের প্রতীক্ষায় গোটা দেশ

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): চাঁদের মাটি স্পর্শ করার অপেক্ষায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চন্দ্রযান-৩। ইসরোর পরিকল্পনা অনুযায়ী, ২৩ আগস্ট সন্ধ্যায় চাঁদের মাটিতে অবতরণ প্রক্রিয়া শুরু করতে পারে চন্দ্রযান-৩। প্রস্তুতি শুরু হয়েছে সফট ল্যান্ডিংয়ের। গোটা দেশ এখন প্রার্থনা করছে, যাতে চন্দ্রযান-৩ সফল ভাবে চাঁদের মাটি ছুতে পারে। বিজ্ঞানীদের পাশাপাশি সাধারণ মানুষও তাকিয়ে সেই দিকে। চন্দ্রাভিযানের সাফল্যের আশায় দেশের বিভিন্ন রাজ্যে এদিন যাগযজ্ঞ হল।

উত্তর প্রদেশের বারাণসীর কামাখ্যা মন্দিরে চন্দ্রযান-৩ যাতে সফলভাবে অবতরণ করে সেই কামনায় পুজো ও যাগযজ্ঞ করলেন বাসিন্দারা। আবার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা নেতা আনন্দ দুবে মুম্বইয়ের চন্দ্রমৌলেশ্বর শিব মন্দিরে চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণের জন্য একটি হবনের আয়োজন করেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন বলেন, “চন্দ্রযান-৩ আগামীকাল চাঁদে অবতরণ করবে, এটা সমগ্র দেশবাসীর কাছে অত্যন্ত আনন্দের মুহূর্ত। সফল ল্যান্ডিংয়ের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। গোটা দেশ এজন্য অপেক্ষা করছেন।”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top