News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জন আরোগ্য যোজনা আনতে চলেছে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী
Image

জন আরোগ্য যোজনা আনতে চলেছে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ আগস্ট।। জন আরোগ্য যোজনা আনতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য সরকার ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে ৫৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এ প্রকল্প চালু করার জন্য। রবিবার লিচু বাগান স্থিত ওল্ড ন্যাশনাল ক্লাবের উদ্যোগে “স্বাধীনতার অমৃত মহোৎসব” মেরে মাটি মেরি দেশ এবং ক্লাবের ৫৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর  ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন ১০০ টি উপ-স্বাস্থ্য কেন্দ্রের জন্য চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ করা হয়েছে।
এদিনের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে আরো বলেন, রক্তদাতা থেকে রক্ত গ্রহীতার সংখ্যা অনেক বেশি। রাজ্যে ৪০ লক্ষ মানুষের জন্য ৪০ হাজার ইউনিট রক্ত মজুত রাখার প্রয়োজন। এর জন্য সকলের রক্তদান করা নৈতিক দায়িত্ব। রক্তদানের চেয়ে বড় কোন উপহার হতে পারে না। রক্তের বিকল্পও ধর্ম নেই। তাই সমতা বজায় রাখতে সকলকে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী সময় রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন  রক্তদাতাদের শুভেচ্ছা জানান তিনি।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top