ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। প্রথম ডিভিশন লিগ ফুটবল শুরু হচ্ছে আগামী ২৩ আগস্ট থেকে। লীগ কমিটির বৈঠকে আজ এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। টি এফ এ অনুমোদিত এ-ডিভিশন ক্লাবগুলোর প্রতিনিধিদের নিয়ে লীগ কমিটির বৈঠকে স্থির হয়েছে আগামী ২৩ আগস্ট থেকে এ-ডিভিশন লিগ ফুটবল শুরু হবে। প্রথম ম্যাচ হবে জুয়েলস অ্যাসোসিয়েশন এবং ত্রিবেণী সংঘের মধ্যে। ২০ আগস্ট এর মধ্যে এন্ট্রি ফি জমা করার জন্য বলা হয়েছে। খেলোয়ারদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে খেলার শুরুর ২৪ ঘন্টা আগে। আজ সন্ধ্যায় টিএফএ অফিসে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত সমূহ লীগ কমিটির সেক্রেটারি তপন সাহা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

জুয়েলস-ত্রিবেনীর ম্যাচ দিয়ে ঘয়োয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল শুরু ২৩শে
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















