News Flash

  • Home
  • খেলা
  • দিল্লিতে জাতীয় জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্যদল ঘোষিত
Image

দিল্লিতে জাতীয় জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্যদল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। রাজ্য দল ঘোষিত। আগামী ২৮ আগস্ট থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির কে.ডি যাদব স্টেডিয়ামে ইনডোর হলে জুনিয়র জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ বালক-বালিকা উভয় বিভাগে ত্রিপুরা দল অংশ নেবে বলে স্থির হয়েছে। সে অনুযায়ী অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের এডহক কমিটির আহবানে উপযুক্ত জুডোকারা আজ, বৃহস্পতিবার বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে জুডো হলে সিলেকশন ট্রায়ালে উপস্থিত হলে তাদের থেকে ১৩ সদস্য বিশিষ্ট রাজ্য দল বাছাই করা হয়েছে। বালক বিভাগে রিক্সন দেববর্মা, উত্তম সরকার, সম্রাট মল্ল, তমাল ত্রিপুরা, গকুল শর্মা, জোসেফ লাল নুন ফেলা ডারলং; বালিকা বিভাগে রেহানা ত্রিপুরা, সুহেতা দাস, নমিতা কলৈই, দেবরি ডার্লং, হেমা দেবী চাকমা, দীপা নমঃশূদ্র, সুমি মগ নির্বাচিত হয়েছে। সিলেকশন ট্রাইলে অন্যান্যদের মধ্যে রবীন্দর দেব, স্বপন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। যথাসময়ে রাজ্য দল দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হবে বলে অল ত্রিপুরা জুডো এসোসিয়েশন এডহক সিলেকশন কমিটির চেয়ারম্যান প্রণব মজুমদার এবং কনভেনার দেবাশীষ ভট্টাচার্য এক বিবৃতিতে বাছাইকৃত খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top