News Flash

  • Home
  • দেশ
  • যাদবপুর ঘটনার প্রতিবাদে বালুরঘাট কলেজে অবস্থান বিক্ষোভে তৃণমূল ছাত্র পরিষদ
Image

যাদবপুর ঘটনার প্রতিবাদে বালুরঘাট কলেজে অবস্থান বিক্ষোভে তৃণমূল ছাত্র পরিষদ

বালুরঘাট, ১৭ আগস্ট (হি. স.) : যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে বালুরঘাট কলেজে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয়, যা চলে বিকেল ৩টে পর্যন্ত। এদিন অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ, সহ সভাপতি রোহন চক্রবর্তী সহ অন্যান্য ছাত্র নেতারা।

যাদবপুর বিশ্ব বিদ্যালয়ে যেভাবে এক পড়ুয়ার রহস্যজনক মৃত্যু হয়। সেই ঘটনার প্রতিবাদে বালুরঘাটে সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এছাড়া বুধবার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতিকে ডেপুটেশন দিতে গিয়ে হেনস্তার মুখে পড়তে হয়। এই সবের প্রতিবাদে এদিন বালুরঘাট কলেজের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয়। বালুরঘাট কলেজের পাশাপাশি গঙ্গারামপুর কলেজেও একই রকম অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়। এদিন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান ছাত্র নেতারা।

Releated Posts

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০

বিশাখাপত্তনম, ১৪ জুন (আইএএনএস): বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৮ জুন ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।…

ByByNews Desk Jun 14, 2026

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top