News Flash

  • Home
  • দেশ
  • সরকারি হাসপাতালে সদ্যোজাতর মৃত্যু, বিক্ষোভ
Image

সরকারি হাসপাতালে সদ্যোজাতর মৃত্যু, বিক্ষোভ

কলকাতা, ১৬ আগস্ট (হি. স.) : সরকারি হাসপাতালে সদ্যোজাতর মৃত্যু ঘিরে বৃহস্পতিবার এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ দেখায় সদ্যোজাতর পরিবার।

এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির দেশবন্ধু নগর হাসপাতাল চত্বর। যদিও অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, নারায়ণপুর কাঁদিহাটি এলাকার বাসিন্দা অন্তঃসত্ত্বা সুপ্রিয়া চক্রবর্তী ১৩ আগস্ট বাগুইআটি দেশবন্ধু নগর হাসপাতালে ভরতি হন। পরের দিন তিনি এক সন্তানের জন্ম দেন। সেই সময় মা এবং শিশু দুজনই ভাল আছে বলে জানায় হাসপাতালের কর্তৃপক্ষ। এমনই দাবি করেছে শিশুর পরিবার।

বৃহস্পতিবার তাঁদের ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই আজ হাসপাতালের তরফে জানানো হয় সকালে সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। এরপরই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবার।

অভিযোগ, বাচ্চার শরীরে ছোপ-ছোপ দাগ ছিল। কিন্তু সঠিকভাবে তার দেখাশোনা করা হয়নি। যার ফলে মৃত্যু হয়েছে ওই শিশুটির। পরিবারের লোকজন বাগুইআটি থানায় অভিযোগ জানাতে গেলে বিষয়টি তাঁদের এক্তিয়ারের বাইরে বলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এবং পরিবারকে স্বাস্থ্যভবন যেতে বলে।

এরপর হাসপাতালে পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন। শিশুমৃত্যুর কারণ তদন্ত করে দেখা হোক বলে দাবি তোলেন পরিবার।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top