News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ উত্তরপ্রদেশের নয়ডায় ১৮ অগাস্ট শুক্রবার সিআরপিএফ গ্রুপ সেন্টারে একটি গাছের চারা রোপণ করবেন; এরফলে চারাগাছের সংখ্যা দাঁড়াবে চারকোটি
Image

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ উত্তরপ্রদেশের নয়ডায় ১৮ অগাস্ট শুক্রবার সিআরপিএফ গ্রুপ সেন্টারে একটি গাছের চারা রোপণ করবেন; এরফলে চারাগাছের সংখ্যা দাঁড়াবে চারকোটি

নতুন দিল্লি, ১৭ অগাস্ট, : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ উত্তরপ্রদেশের নয়ডায় ১৮ অগাস্ট শুক্রবার সিআরপিএফ গ্রুপ সেন্টারে একটি গাছের চারা রোপণ করবেন,  এরফলে চারাগাছের সংখ্যা দাঁড়াবে চারকোটি। স্বরাষ্ট্রমন্ত্রী বৈদ্যুতিন মাধ্যমে সিআরপিএফ-এর আটটি বিভিন্ন চত্ত্বরে ১৫টি নবনির্মিত ভবনেরও উদ্বোধন করবেন। সারা দেশে এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ সালের ১২ জুলাই থেকে শুরু করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতায় ও সুযোগ্য নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ সারা দেশে ২০২০-২০২২ এই তিন বছর সময়ে ৩ কোটি ৫৫ লক্ষের বেশি গাছের চারা রোপণ করেছেন। ২০২৩ সালে সিআরপিএফ-এর কর্মীদের জন্য ১ কোটি ৫০ লক্ষ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা স্থির হয়েছিল। এর ফলে, মোট ৫ কোটি গাছের চারা রোপণ করবে সিএপিএফ, যা সামগ্রিক ভাবে পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে। 

বিভিন্ন ক্ষেত্রে যথাযথ গাছের চারা রোপণের জন্য একটি সময়সারণী স্থির করা হয়েছিল। একজন নোডাল অফিসারও নিয়োগ করা হয়। মোট বৃক্ষরোপণের অন্তত ৫০ শতাংশ যেন স্থানীয় গাছ হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়। পাশাপাশি গাছগুলির আয়ু যেন ১০০ বছর ও তার বেশি হয়, সেদিকেও নজর দেওয়া হয়েছিল। এছাড়াও ঔষধি এবং পরিবেশবান্ধব বৃক্ষরোপণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি একতা ও অখণ্ডতা রক্ষায় কেন্দ্রীয় সশস্ত্রপুলিশ বাহিনী সর্বদাই বিশেষ ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষায় ও ভবিষ্যতের জীবনযাত্রা সহজ করতে এই বাহিনীর ভূমিকাও উল্লেখযোগ্য। 

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top