News Flash

  • Home
  • দেশ
  • আইআইটির ছাত্রমৃত্যু, রাজ্যকে হাই কোর্টের প্রধান বিচারপতির কড়া মন্তব্য
Image

আইআইটির ছাত্রমৃত্যু, রাজ্যকে হাই কোর্টের প্রধান বিচারপতির কড়া মন্তব্য

কলকাতা, ১৬ আগস্ট (হি স)। খড়্গপুর আইআইটির ছাত্রমৃত্যুর ঘটনায় রাজ্যের উদ্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, “আর কত দিন? মা-বাবা আর কত দিন অপেক্ষা করবেন? এই ঘটনা প্রতিষ্ঠানের মানকে নষ্ট করছে।”

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বিশেষ তদন্তকারী দল (সিট)-এর তদন্তে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি। বুধবার হাই কোর্ট জানিয়েছে, মৃত ছাত্রের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট ধরেই এগোবে তদন্ত।

হাই কোর্টের ডিভিশন বেঞ্চ কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের অবসরপ্রাপ্ত অফিসার সুশান্ত দাঁ-র রিপোর্ট খারিজ করেছে। সিআইডির হোমিসাইড বিভাগের অফিসার কৌশিক বসাককে তদন্তকারী অফিসার হিসাবে নিয়োগের যে নির্দেশ দিয়েছিল একক বেঞ্চ, তা খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ।

হাই কোর্ট আইপিএস আধিকারিক জয়রামনকে কোনও দক্ষ অফিসারকে তদন্তকারী অফিসার হিসাবে নিয়োগ করার নির্দেশ দিয়েছে। রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, “আর কত দিন? মা-বাবা আর কত দিন অপেক্ষা করবেন? এই ঘটনা প্রতিষ্ঠানের মানকে নষ্ট করছে।”

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top