News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হঠাৎই আটকে গেল জিবিপি হাসপাতালের লিফট,ভেতরে আটকে থাকা  বহু রোগীর আত্মীয় পরিজনেরা আতঙ্কে চিৎকার করতে থাকেন
Image

হঠাৎই আটকে গেল জিবিপি হাসপাতালের লিফট,ভেতরে আটকে থাকা  বহু রোগীর আত্মীয় পরিজনেরা আতঙ্কে চিৎকার করতে থাকেন

আগরতলা, ১৬ আগস্ট।। হঠাৎই আটকে গেল হাসপাতালের লিফট। লিফটে আটকে গেলেন বহু রোগীর আত্মীয় পরিজনেরা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল এলাকায়। ঘটনা বুধবার সন্ধ্যায় রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে।
ঘটনার বিবরণে জানা যায়, স্বাভাবিকভাবেই  চলছিল হাসপাতালের লিফট। লিফটে ছিল হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয় পরিজনেরা। হঠাৎই মাঝপথে বন্ধ হয়ে যায় লিফট। যান্ত্রিক গোলযোগের কারনেই এই ঘটনা ঘটেছে বলে হাসপাতাল সুত্রে জানা যায়। এদিকে লিফট বন্ধ হতেই ভেতরে আটকে পড়া লোকেরা চিৎকার শুরু করেন ভয়ে। মুহূর্তেই হাসপাতালের ভেতরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। চেষ্টা করা হয় আটকে পড়া লোকেদের উদ্ধার করতে। বহু চেষ্টার পর হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষী এবং ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যদের সাহায্যে আটকে পড়া সদস্যদের উদ্ধার করা হয়েছে। তবে এদিন তাদের উদ্ধার করা না গেলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে আশঙ্কা করছেন অনেকেই।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top