News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাংলাদেশে পাচারের পথে করিমগঞ্জের ভাঙ্গায় বিএসএফ-এর অভিযানে উদ্ধার চারটি মহিষ, আটক এক
Image

বাংলাদেশে পাচারের পথে করিমগঞ্জের ভাঙ্গায় বিএসএফ-এর অভিযানে উদ্ধার চারটি মহিষ, আটক এক

করিমগঞ্জ (অসম), ১৬ আগস্ট (হি.স) : গতকাল মঙ্গলবার করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কুকিতল থেকে ২১টি গরু, দুটি বলেরো পিকআপ ভ্যান এবং তিন পাচারকারীকে আটক করার পর আবারও সাফল্য পেয়েছে বিএসএফ। বুধবার ভোররাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাঙ্গায় অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের সময় চারটি মহিষ উদ্ধার করেছে বিএসএফ। পাশাপাশি বুধবারের অভিযানে সীমান্ত থেকে আটক করা হয়েছে এক পাচারকারীকে। ধৃত পাচারকারীকে হাসানপুর গ্রামের মিনু মিয়াঁ শনাক্ত করা হয়েছে।

গত কয়েকদিন ধরে একের পর এক সাফল্য লাভ করছে বিএসএফ-এর গোয়েন্দা শাখা। বুধবার ভোর রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযানে নামে সীমান্ত রক্ষী বাহিনী। তখন বাংলাদেশ পাচার করার সময় ভাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার করা হয় মহিষগুলি।

বিএসএফ-এর জনৈক পদস্থ আধিকারিক জানান, অন্ধকার এবং গভীর জঙ্গলের সুযোগ নিয়ে অন্য পাচারকারীরা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আন্তর্জাতিক চোরাচালান আইনের বলে এজাহার দায়ের করে তাকে ভাঙ্গা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে বিএসএফ কর্তৃপক্ষ।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top