News Flash

Image

কাছাড় জেলার মারকুলিন থেকে ৪৫ লক্ষ টাকার হেরোইন সহ ধৃত দুই

লক্ষীপুর (অসম), ১৬ আগস্ট (হি.স.) : কাছাড় জেলার লক্ষ্মীপুর মারকুলিন থেকে বৃহৎ পরিমানে হেরোইন বাজেয়াপ্ত করেছে আসাম রাইফেলস । বুধবার দুপুরে এই অভিযান চালানো হয় ২১ সেক্টর আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়নের পক্ষ থেকে । লক্ষ্মীপুর পুলিশের সহযোগিতায় নিয়ে অভিযান চালানো হয় মারকুলিন এলাকায়। এরপর সূত্রের খবরের ভিত্তিতে নির্দিষ্ট বাড়িতে তল্লাশি করলে উদ্ধার হয় বৃহৎ পরিমানের হেরোইন ।

আসাম রাইফেলস এবং পুলিশের তদন্তকারী দল বাড়িতে তল্লাশি করলে বাজেয়াপ্ত করে ১০ টি সাবান বাক্স । এরপর সেই বাক্স থেকে উদ্ধার হয় ১১৪.৯৩ গ্রাম হেরোইন । যার বাজার মূল্য আনুমানিক ৪৫ লক্ষ টাকা।

আসাম রাইফেলস-এর এক আধিকারিক জানান, গ্রেড ওয়ান হেরোইন বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই বাড়ির মালিক মহিলা সহ দুইজনকে আটক করা হয় । এরপর এজাহার দায়ের করে লক্ষ্মীপুর পুলিশে হস্তান্তর করা হয় । পুলিশ মামলা রুজু করে তাদের গ্রেফতার করেছে ।

লক্ষ্মীপুর পুলিশের জনৈক আধিকারিক জানান, ধৃতদের ব্যক্তির মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হচ্ছে । পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে । ড্রাগস পাচারের ঘটনায় কে বা কাহারা জড়িত পুলিশ সেই দিকটা খতিয়ে দেখছে ।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top